মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে পুকরের পানিতে ডুবে সিয়াম (৮) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঝালোপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়,ঝালোপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে সিয়াম ও রাশেদ মিয়ার শিশু কন্যা জান্নাত বাড়ির পাশে খেলা করছিলো। হঠাৎ করেই তারা বাড়ির পাশেই সালেহ আহম্মেদ ময়নার পুকুরপাড়ে চলে যায়। এক পর্যায়ে দুজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মৃত ঘোষনার পর তাদের স্বজনরা চিকিৎসকের উপর হামলা চালায়। হামলায় ২জন চিকিৎসক আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জের নিলক্ষিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


