14.1 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জের রবিয়ারচরে অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥ করোনা দূর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়। প্রত্যাক পরিবারকে ৫শ করে টাকা দেয়া হয়। রবিয়ারচর গ্রামের সফিয়র রহমান ওরফে হক মওলা মাষ্টারের পরিবারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান কালে সফিয়র রহমান ওরফে হক মওলা মাষ্টার,তার ছোট ভাই মেরুরচর ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ছেলে সিটি ব্যাংকের সহকারী ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুম,বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম, রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) মেহেদী হাসান,সানোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকার মানুষের পাশে দাড়াঁন তারা। এই দূর্যোগেও এলাকার মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা প্রদান করে আসছেন।

নগদ অর্থ বিতরণ কালে সিটি ব্যাংকের সহকারী ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুম জানান,মানবিক কারনেই আমি ও আমার পরিবার সব সময় জন কল্যানে কাজ করি। কোন কিছুর বিনিময় আশা করিনা। করোনা এবং বন্যা প্রাকৃতিক দূর্যোগ। এই দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়াঁনো আমাদের ইমানি দায়িত্ব বলে মনে করি। যতদিন বাচঁবো সাধ্যনুযায়ী মানুষের কল্যানে কাজ করে যাবো। আপনারা শুধু প্রাণ খোলে আমাদের জন্য দোয়া করবেন।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম আবু সায়েম বলেন,এটা সরকারি কোন সহায়তা না। শুধু পারিবারিকভাবেই আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা শুধু আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যেনো বিভিন্ন সময়ে আরো বেশি বেশি সহায়তা করতে পারি। পারিবারিকভাবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article