17.3 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥ করোনা দূর্যোগ-বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল-শুকনো খাবার ও গো-খাদ্য। পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র মাধ্যমে অসহায়দের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে উপহার সামগ্রী হিসেবে ৮ টন চাল,১৮০ প্যাকেট শুকনো খাবার ও গো-খাদ্য বিতরন করা হয়। সাধুরপাড়া ইউপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর আওয়ামীলীগের সদস্য আমানুল্লাহ খোকন, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বাবুল ও ছাত্রলীগ নেতা মির্জা সম্রাট প্রমূখ।
উল্লেখ্য,পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র মাধ্যমে বকশীগঞ্জ উপজেলায় ৪০ টন চাল,৭০০ প্যাকেট শুকনো খাবার ও গো-খাদ্যের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article