14.1 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে মরা গরু জবাই ৪ জনের ৬০ হাজার টাকা জরিমানা

Must read

জামালপুর বকশীগঞ্জ কামালপুরে একটি মরা গরু জবাই করে গোশত ফ্রিজজাত করে বিক্রির পায়তারার অভিযোগে অভিযুক্ত ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার এই জরিমানা করেন। সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিঘ্নিত করন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯/৫২ ধারায় এই জরিমানা করা হয়।

জানা যায়,উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকার আবদুস সাত্তারের একটি গরু বেশ কিছুদিন আগে অসুস্থ্য হয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধায় গরুটি মারা যায়। মারা যাওয়ার পর একই এলাকার জবেদ আলী,গিয়াস আলী,আলাল মিয়া ও গেদরা এলাকার রাজু ১০ হাজার টাকায় গরুটি কিনে নেন। পরে সন্ধায় সাত্তারের ঘরেই মারা যাওয়া গরুটি জবাই করে গরুর চামড়া ও ভুড়ি মাটির নিচে পুতে রাখেন। এবং গরুর গোশত আজ সকালে বিক্রির জন্য ফ্রিজজাত করে রাখেন তারা। বিষয়টি এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে জানান। চেয়ারম্যান তাৎক্ষনিক গোশত জব্ধ করেন এবং অভিযুক্তদের ডেকে এনে স্বীকারোক্তি নেন। পরে ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। আজ শুক্রবার বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্রেতা-বিক্রেতাসহ এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার। এদের মধ্যে গরুর মালিক আবদুস সাত্তারের স্ত্রীর বেলেজা বেগমের ২০ হাজার,গিয়াস আলীর ২০ হাজার, রাজু মিয়ার ১০ হাজার ও জবেদ আলীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে আরেক অভিযুক্ত আলাল মিয়াকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে সে উপস্থিত না থাকায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জরিমানার সেই টাকা আদায়ের নির্দেশ দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মোকারেছ খোকন,সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল(ভূমিহীন মোস্তফা), স্যানেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে মরা গরুর গোশত গুলো আগুনে পুড়িয়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article