মতিন রহমান॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বকশীগঞ্জ পৌর শহরের দরিদ্র অস্বচ্ছল ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে আতপ চাল,তেল,সেমাই,চিনি,সাবান ও প্যাকেটের দুধ।
বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ কালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম নুরুজ্জামান ও উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী নেপাল চন্দ্র সাহা,কাউন্সিলর শাহিনুর,হাসিবুর রহমান বাবুল,মিজানুর রহমান,আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ পূর্বক সংক্ষিপ্ত এক বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, করোনা ভাইরাস ও বন্যার এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাদের পরিবারের সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন।।
পরে বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।


