6.3 C
Munich
Monday, May 18, 2026

দেওয়ানগঞ্জ বন্যার্তদের মাঝে সাবেক অতিরিক্ত আইজিপি পান্নার ত্রাণ বিতরণ

Must read

মতিন রহমান।। জামালপুর দেওয়ানগঞ্জে বন্যার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে বিপিএম (বার) সাবেক অতিরিক্ত আইজিপি মো :মোখলেসুর রহমান (পান্না) নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গরবার(২৮-০৭-২০) দিনব্যাপী দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানিরচরে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পাঁচশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে চাউল,আলু,সেমাই,দুধের প্যাকেট,চিনি বিতরণ করা হয়।

বাংলাদেশ পুলিশের বিপিএম (বার) সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমান (পান্না) নিজস্ব অর্থায়নে তার পক্ষ থেকে পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত বানভাসিদের মাঝে এই ত্রান বিতরণ করেন।

এসময় ত্রান বিতরণ কালে অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব আবুল কালাম আজাদ ,পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মো হারুন-অর-রশিদ,দেওয়ানগঞ্জ  উপজেলা শাখার ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতা করেন বকশীগঞ্জ সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article