রাইসুল ইসলাম ফুল।। কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান বুধবার ২৯ জুলাই সকাল ১১ টা ৩০ মিনিটে এক মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ওসি নবিউল হাসান সাংবাদিকদের বলেন রাজিবপুর থানা কে মাদকমুক্ত ও বাল্যবিবাহ বন্ধ করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন করোনা পরিস্থিতিতে পুলিশ যে সুনাম অর্জন করেছে তা অক্ষুন্ন রাখতে পুলিশী সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে রাজিবপুর উপজেলায় তিনটি ইউনিয়নে বেশ কয়েকটি পয়েন্টে বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে। কোন ধরনের অপরাধ যেন কেউ করতে না পারে এবং মাদকের সাথে যারা জড়িত, তাদের উদ্দেশ্য করে বলেন মাদক ছাড়ুন নয়তো এলাকা ছাড়ুন।
মাদকের সাথে যারা জড়িত তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। তাই যেকোনো ধরনের অপরাধের তথ্য চেয়ে তিনি বলেন সাংবাদিকসহ প্রত্যেক নাগরিকের দায়িত্ব পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা তথ্য কারীর নাম ও ঠিকানা গোপনীয়তা রক্ষা করা হবে। এবং এখন থেকে থানায় আসতে কোন মাধ্যমের প্রয়োজন নেই। যার যা সমস্যা নিজেই সরাসরি থানায় চলে আসবেন এবং অভিযোগ করবেন কারো মাধ্যমে এসে প্রতারিত হবেন না বলেও তিনি জানান। সেই সাথে তিনি সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলা ও প্রত্যেককে মাক্স ব্যবহার করতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমা, নুরুল আমিন, মতিউর রহমান, রফিকুল ইসলাম, সহিজল ইসলাম, মুরাদুল ইসলাম ও সাংবাদিক রাইসুল ইসলাম ফুল উপস্থিত ছিলেন।


