রাইসুল ইসলাম ফুল।। কুড়িগ্রামের রাজিবপুরে ৫ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৬ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে রৌমারী ঢাকা সড়কের রাজিবপুর মরিচাকান্দি জালচিড়া বাধ নামক স্থানে অবস্থান নেয় এসআই জালাল, এএসআই আব্দুর রউফ, এএসআই নুর সাদেক, এ এস আই মোখলেছ ও এএসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় উত্তর দিক থেকে হেঁটে আসা দুটি গাজার বান্ডিল সহ একজনকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। রাজিবপুর জাউনিয়ার চর জালচিড়া পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ দুলাল হোসেন( মহাজন’) কে আটক করা হয়। এব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নবীউল হাসান জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


