মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ পৌরসভার অসহায়, গরীব ও দুঃস্থ দুই হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা,চলমান বন্যা ও করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত ৯ টি ওয়ার্ডের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসুচির ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে।
শনিবার সকাল থেকে পৌরসভা প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর।
পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন,মহিলা কাউন্সিলর রহিমা বেগম,বিউটি বেগম,বেবী আক্তার, কাউন্সিলর হারুন অর-রশিদ,হাসিবুর রহমান বাবুল,মিজানুর রহমান সহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসুচির আওতায় ভিজিএফ চাউল বরাদ্দ দিয়েছেন। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গরীব মানুষের মাঝে চাউল বিতরণ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
এসময় বকশীগঞ্জ পৌরসভা সেচ্ছাসেবক কমিটির সদস্যরা সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত,মাস্ক ব্যাবহার ও সরকারী স্বাস্থ বিধি মানার পরামর্শ দেন ।


