15.1 C
Munich
Sunday, May 17, 2026

মেয়র নজরুলের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও বকশিগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগরের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা বাদ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে (১৩ জুলাই) রাত ১টা ১০ মিনিটে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মেয়র নজরুল ইসলাম সওদাগরের মা আলহাজ্ব আজিমন নেছা (৮০) মৃত্যুবরণ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article