বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ, বকশীগঞ্জ শাখা।
বুধবার বিকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তমঞ্চে তারা এই প্রতিবাদ সামাবেশ করে। এর আগে বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সাইদুর রহমান মাষ্টারের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল মালীবাগ থেকে শুরু হয়ে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন তারা।
বঙ্গবন্ধু পরিষদের সদস্য আশরাফুল হাইদারের সঞ্চলনায় ও সাইদুর রহমান মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা তিব্র নিন্দা ও দ্রুত বিচার দাবী করে বক্তরা বলেন, অন্যকে ঘায়েল করে বকশীগঞ্জে এ পর্যন্ত ৩বার বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়েছে। কোন সময়ই এ নিয়ে বিচার হয়নি। এবার আর ছাড় দেওয়া হবে না।


