10.7 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে অসহায় বৃদ্ধা মায়ের ঘর নির্মাণ করে দিচ্ছেন- ওসি সম্রাট

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে এক বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্বের পাশাপাশি একটি টিনের ঘর নির্মাণ কাজ শুরু করার জন্য নিজের বেতনের টাকা থেকে ১০ হাজার টাকা অসহায় বৃদ্ধা হাজেরা বেগমের হাতে তুলে দেন মানবিক অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।

বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় মধ্য পলাশতলা সকাল বাজারের কাছাকাছি হাজেরা বেগম তার বোনের ভাংগা রান্নাঘরে থাকেন। প্রতি মাসের ন্যায় গত মাসে নিজ হাতে বাজার দিতে গিয়ে বিষয়টি নজরে আসে ওসি শফিকুল ইসলাম সম্রাটের সেই সময় তিনি ঘোষনা করেন বৃদ্ধা হাজেরা বেগম যাতে নিরাপদে থাকতে পারেন তার জন্য একটি টিনের ঘর নির্মাণ করে দিবেন। সেই কথা রাখতেই আজ মঙ্গলবার হাজেরা বেগমের হাতে ঘর নির্মাণ কাজ শুরু করার জন্য ১০ হাজার টাকা তুলে দেন। শত বছরের কাছাকাছি বৃদ্ধা হাজেরা বেগমের ছেলে মেয়ে, স্বামী বা আপন বলতে কেউ নেই। প্রায় ৪০ বছর আগে তার স্বামী মারা গেছে। এর পর থেকেই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নিবার্হ করতেন তিনি। মানবিক ওসি শফিকুল ইসলাম সম্রাটের কল্যানে এখন আর তার ভিক্ষাবৃত্তি করতে হয়না।

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এম শাহীন আল আমীন বৃদ্ধা হাজেরা বেগমকে নিয়ে একটি প্রতিবেদন লিখেন। প্রতিবেদনটি ওসি শফিকুল ইসলাম সম্রাটের নজরে আসলে তিনি তার দায়িত্বভার গ্রহন করেন। হাজেরা বেগমের হাতে ঘর নির্মাণের টাকা তুলে দেওয়ার সময় এম শাহীন আলআমীন উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম সম্রাট বলেন, মানবিক কারনেই আমি অসহায় বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। মানুষ মানুষের জন্য তাই এটা একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব বলে মনে করি। যতদিন বাচঁবো জনকল্যানে কাজ করে যাবো।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article