জামালপুর বকশীগঞ্জ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়ী কে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে,শুক্রবার মাদক উদ্ধারে উপজেলার মেরুরচর ও বাট্রাজোর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারভুক্ত আসামী ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সাইফুল (৩৮) ও বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্রাজোর শামীম (৩২) দুই আসামীকে ১০ গ্রাম হোরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন,মাদক সহ আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


