18 C
Munich
Monday, May 25, 2026

রিফাত পরিবহনে অভিযানে ৫৫৩ পিস ইয়াবা সহ আটক ১

Must read

রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি।। দেওয়ানগঞ্জের বাঘার চর বিজিবির অভিযানে ৫৫৩ পিস ইয়াবা সহ ১ জন কে আটক করেছে  বিজিবি।

জানা যায় মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়। এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায়। ৬ জুলাই ২০২০ সোমবার বাঘার চর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টা রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনে চর ক্যাম্পের গেটে, গাড়ি তল্লাশি চালিয়ে রৌমারী, চর ইজলা মারী গ্রামের জয়নাল আলীর ছেলে আজাদুল কে ৫৫৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক এস এম আজাদ বলেন বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিফলন ঘটাতেই, জামালপুর ও রাজিবপুর, রৌমারী ৭২কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখা দৃঢ প্রত্যয়ে বদ্ধপরিকর, জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article