18 C
Munich
Monday, May 25, 2026

ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

Must read

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী জামালপুরের ইসলামপুরের কৃষিবিদ মুঞ্জুরুল মুর্শেদের ছেলে জয় মুর্শেদ তুষার(৩২) ও জাবের মুর্শেদ (৩২)।

রবিবার (০৫ জুলাই) রাত সোয়া তিনটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিদিয়া মাস্টারবাড়ি এলাকায় তেপান্তর পিকনিক স্পটের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্নে ওই দুর্ঘটনাটি ঘটে।

একই ঘটনায় নিহতদের বাবা কৃষিবিদ মুঞ্জুরুল মুর্শেদ, মা মালেকা জেসমিন ও চাচা মাহাবুবুল হক আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি আটক করেছে। চালক পলাতক।

হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকার দিকে ছুটে চলছিল একটি প্রাইভেটকার এবং একই সময় ঘটনাস্থলে ইউটার্ন নিচ্ছিল একটি কাভার্ডভ্যান। ওই সময় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে  দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক যাত্রী নিহত এবং অপর চারজন আহত হন। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো একজন মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ হতাহতদের উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির এসআই আশরাফ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article