রাইসুল ইসলাম ফুল।। রাজিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে টিউবয়েল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে আট লক্ষ টাকা মূল্যের ১৫২ টি টিউবয়েল বিতরণ করা হয়। বার্ষিক উন্নয়ন প্রকল্প এডিপির আওতায় এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নবিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদ আমিন, রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম বাদল প্রমুখ।


