10.7 C
Munich
Wednesday, June 10, 2026

রাজিবপুরে ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত

Must read

রাইসুল ইসলাম ফুল।। কুড়িগ্রাম রাজিবপুর উপজেলায় ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগমের সভাপতিত্বে ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ও নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুর রশিদ সরদার এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম শুভ সরকার অংশগ্রহণ করেন। উভয় পদে অন্য কোনো প্রার্থী প্রতিদন্ধিতা না করায় আব্দুর রশিদ সরদার সভাপতি ও শরিফুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সভাপতি আব্দুর রশিদ সরদার সাংবাদিকদের জানান, জেলা ভূমিহীন নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে কিছুদিনের মধ্যে
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যাপক গণজমায়েত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article