29.2 C
Munich
Monday, May 25, 2026

আর্ত-মানবতার সেবায়-বকশীগঞ্জ পৌরসভা সেচ্ছাসেবক কমিটি

Must read

জামালপুর বকশীগঞ্জে আর্ত-মানবতার সেবায় কাজ করে চলেছে-বকশীগঞ্জ পৌরসভা সেচ্ছাসেবক কমিটি। আজ সোমবার করোনা প্রতিরোধে পৌর শহরে জনসচেতনা মূলক প্রচারনা, সরকারি স্বাস্থ্যবিধি মানা ও শতভাগ মাস্ক ব্যাবহার নিশ্চিতে- পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের নেতৃত্বে কাজ করছে বকশীগঞ্জ পৌরসভা সেচ্ছাসেবক কমিটি।

বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরিব হয়নি, বরং গরিব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্ত-মানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ। তিনি আরও বলেন করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি,সরকারি স্বাস্থ্যবিধি মানা, শতভাগ মাস্ক ব্যাবহার নিশ্চিত,অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সমাজ ও দেশের জন্য কাজ করবে আমার এই সেচ্ছাসেবক কমিটি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article