18 C
Munich
Tuesday, May 26, 2026

রাজিবপুরে স্বেচ্ছাসেবক দের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

Must read

রাইসুল ইসলাম ফুল।। রাজীবপুর উপজেলাপ্রশাসনের আয়োজনে ও কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের (C4D) ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার রোধে ইউনিয়ন পরিষদ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক রাজিবপুুুুর উপজেলা আওয়ামীলীগওউপজেলাপরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও মোছাঃজায়েদা খাতুন এবং ইউনিসেফের উপজেলা সমন্বয়কারী হায়দার আলী প্রমুখ।কর্মশালায় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ করোনা সচেতন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।পরে অংশগ্রহণকারীদের মধ্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্ক, বিলবোর্ড এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরতদের জন্য ফেস শিল্ড বিতরন করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article