মাসুদ উল হাসান ॥ বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বকশীগঞ্জে সাংবাদিক ও গ্রাম পুলিশদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে। বকশীগঞ্জ ডেভোলপমেন্ট ফাউন্ডেশন ঢাকা’র উদ্যোগে পিপিই প্রদান করা হয়। রোববার দুপুরে সাংবাদিক ও গ্রাম পুলিশদের হাতে পিপিই তুলে দেয়া হয়। পিপিই বিতরণ অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার,সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্ল,আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম,রিফাত উল্লাহ নিরব,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী ও দপ্তর সম্পাদক নুর জাহান মনি প্রমূখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঢাকা’র পিপিই বিতরণ


