26.6 C
Munich
Monday, May 25, 2026

আগামীকাল নাসিমের দাফন বনানী কবরস্থানে

Must read

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য,সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমকে আগামীকাল রোববার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন হবে বলে প্রয়াত নেতার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর সমবেদনা জানাতে নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে ফোন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসপাতালে টানা ৯ দিন ধরে লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমকে শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এর আগে করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।এরপর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাসিম। করোনাভাইরাসমুক্ত হলেও এর মধ্যে ব্রেইন স্ট্রোক হলে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে ওঠে। পরিবার বিদেশে নিতে চাইলেও সেই অবস্থাও ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান বরেণ্য এই রাজনীতিক।

মোহাম্মদ নাসিম ছিলেন জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article