মতিন রহমান।। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা সাখাওয়াত হোসেন লাল এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সন্ধায় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সূর্যনগর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রহিমসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি। এছাড়াও জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিন,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদ,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সহ-সভাপতি আবু জাফর,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদাদুল হক এমদাদ,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম,বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, উপজেলা তাতী লীগের আহবায়ক এমডি রাকিবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য,বার্ধক্যজনিত কারনে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মির্জা সাখাওয়াত হোসেন লাল। তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা শাকিল সম্রাটের পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি ৬ ছেলে,৬ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


