Tuesday, September 15, 2026

বকশীগঞ্জ ফখরুজ্জামান মতিনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ অব্যাহত

Must read

বকশীগঞ্জে করোনার প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন নিজ উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন। মাসব্যাপী সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে রোববার দুপুরে তৃত্বীয় দিনের মত পৌরশহরের খামারিয়াপাড়া এলাকার অসহায় শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। খামারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে নগদ অর্থ বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফখরুজ্জামান মতিন । পুরো রমজান মাস জুড়ে চলবে এই সহায়তা কার্যক্রম। পর্যায়ক্রমে বকশীগঞ্জ পৌরশহরের প্রতিটি ওয়ার্ডেই অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করবেন তিনি। সহায়তা প্রদানকালে ফখরুজ্জামান মতিনের ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন মনির উপস্থিত ছিলেন। নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন বলেন,করোনা এক প্রাণঘাতী ভাইরাস। এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা থাকবে হবে এবং বেশি সাবান দিয়ে হাত ধুতে হবে। নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সৃষ্টিকর্তার রহমতে এসব মানলেই কেবল এই মরনঘাতী ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আপনারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। একসাথে বসে আড্ডা দিবেন না। তিনি আরো বলেন,আমি সব সময় আপনাদের পাশে আছি। অতীতেও যে কোন দূর্যোগে আপনাদের পাশে ছিলাম,এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আর এই দূর্যোগকালীন সময়ে পবিত্র রমজানে যদি আপনাদের কারো ঘরে খাবার না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সাধ্যমত আপনার বাড়িতে খাদ্য সামগ্রী পৌছেঁ দেয়ার চেষ্টা করবো। এছাড়া আপনাদের বাড়ির আশে পাশে যদি কেউ খাবার না পেয়ে কষ্টে থাকে তাহলেও আমাকে জানাবেন। আমি নিজ হাতে তার বাড়িতে খাবার সামগ্রী পৌঁেছ দেবো।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article