Tuesday, September 15, 2026

বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে পুষ্টি উপাদান বিতরণ

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টি উপাদান বিতরন করা হয়েছে।

রোববার সকাল ১০টা সময় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে মোট ২৮টি কমিউনিটি ক্লিনিকের ৮৪ জন গর্ভবতী মায়ের মাঝে এসব পুষ্টি উপাদান দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুষ্টি উপাদান সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি ডাউল, ১ কেজি লবণ ও ১ কেজি পেয়াজ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article