Tuesday, September 15, 2026

বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে দীর্ঘদিন যাবত নিরলস ভাবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে “রফিক ফাউন্ডেশন”। উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আলোকিত মানুষ মরহুম রফিকুল হক মুন্সীর নামে প্রতিষ্ঠিত“রফিক ফাউন্ডেশন” অসহায় মানুষের ভরসাস্থল। প্রাকৃতিক দূর্যোগসহ নানা সময়ে সবার আগে অসহায়দের পাশে দাড়ায় ফাউন্ডেশনটি। সমাজসেবায় রফিক ফাউন্ডেশনের একেকজন সদস্য যেনো মানবতার ফেরিওয়ালা। তাদের মধ্যে নেই কোন হিংসা বিদ্বেষ এমনকি নেই বিন্দুমাত্র অহংকার। রফিক ফাউন্ডেশন যেমন এক মানবতার নাম তেমনি ওই পরিবারের সকল সদস্যও আলোকিত মানুষ। তাদের ধ্যান জ্ঞানেই শুধু মানবসেবা। করোনা নামক মহামারি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার এলাকার অসহায় দরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু, লবন ও তেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যহত থাকবে। রফিক ফাউন্ডেশনের সদস্য প্রতিভাবান তরুন কথা সাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়দের মাঝে এক সপ্তাহের পরিমিত খাদ্য সামগ্রী সম্মিলিত প্যাকেট বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ। করোনা মোকাবেলায় শেষ পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকবে রফিক ফাউন্ডেশন। রফিক ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট ব্যাংকার আনোয়ার হোসাইন ফুয়াদ বলেন,অবহেলিত খেটে খাওয়া অসহায় মানুষের পাশে আছি সব সময়। রফিক ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে মানবসেবা। করোনা নামক এই দূর্যোগেও অসহায় মানুষের পাশে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে। রফিক ফাউন্ডেশনের প্রধান কর্ণধার ঢাকা পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক বিশিষ্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. এম আর করিম রেজা জানান,রফিক ফাউন্ডেশনের স্লোগান হচ্ছে মানুষ মানুষের জন্য। মানব সেবাই পরম ধর্ম সেই লক্ষ্য নিয়েই কাজ করছি আমরা। এখন সারা বিশ্বে এক আতঙ্কের নাম প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস। এই ভাইরাস সারা বিশ্বে মহামারিতে রুপ নিয়েছে। বাংলাদেশেও এর দারুণ প্রভাব পড়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়াল থাবায় মানুষ আজ দিশেহারা। বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাসের প্রার্দুভাব ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে ভালো লাগছে। ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি। সেই সাথে বকশীগঞ্জ উপজেলাবাসীকে প্রশাসনের নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article