পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় ১৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হবে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদের নিজস্ব অর্থায়নে ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে বকশীগঞ্জ উপজেলায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে থাকবে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবন, ২ কেজি আলু ও ১ টি সাবান। এই ত্রাণ সহায়তার জন্য ৬০ লাখ টাকা বরাাদ্ধ করেছেন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ। ত্রাণ বিতরণ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু,সাংগঠনিক সম্পাদক আল আমিন মাষ্টার,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বকশীগঞ্জে ১৬ হাজার পরিবারকে ৬০ লাখ টাকার ত্রাণ দিবেন আ’লীগ সভাপতি নুর মোহাম্মদ


