মাসুদ উল হাসান ॥ বিশ্ব ব্যাপী মহামারিতে রুপ নিয়েছে নভেল করোনা ভাইরাস। বাংলাদেশেও এর দারুন প্রভাব পড়েছে। সরকারের নির্দেশে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। এই দূর্যোগকালীন সময়ে বকশীগঞ্জবাসীর সুরক্ষা নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন বকশীগঞ্জ থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে বকশীগঞ্জের সব এলাকায় মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছেন তিনি। তার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বক্ষনিক মাঠে কাজ করছে। তার সাথে এস আই রাজু আহাম্মেদ,এস আই হাবীব,এস আই আলমগীর হোসেন,এস আই আবদুল আজিজসহ পুলিশ সদস্যরা কাজ করছেন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জনগনকে সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরন ও মাইকিং করে ব্যাপক প্রচারনা চালিয়েছেন তিনি। বকশীগঞ্জের প্রতিটি হাট বাজারে গিয়ে নিজে হ্যান্ড মাইক দিয়ে বকশীগঞ্জবাসীকে কোনো ধরণের গুজবে কান না দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আতঙ্কিত না হওয়া এবং সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তিনি। এসবের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে করণসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরন করে চলেছেন ওসি শফিকুল ইসলাম সম্রাট। এসব কর্মকান্ডে ইতোমধ্যে বকশীগঞ্জে “মানবিক পুলিশ কর্মকর্তা” হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। শান্তিপূর্নভাবে বকশীগঞ্জ থানার আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার দিনব্যাপী পুলিশি টহল অব্যহত রেখেছেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন,আমি সরকারের নির্দেশে এখানে চাকুরি করতে এসেছি। সরকারের নির্দেশে আবার হয়তো একদিন চলেও যাবো। কিন্তু আমি কি করলাম সেটাই বকশীগঞ্জের মানুষ মনে রাখবে। আপনাদের সেবা করার জন্যেই বকশীগঞ্জে এসেছি। যেহেতু করোনা ভাইরাস বিশ^ব্যাপী মহামারী আকার ধারন করেছে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। আল্লাহর রহমতে একমাত্র পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতাই পারে এর কবল থেকে সকলকে নিরাপদে রাখতে। তাই আপনাদের কাছে অনুরোধ বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। নিজে নিরাপদ থাকুন,অপরকে নিরাপদে রাখুন। বাংলাদেশ সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে। আপনাদের নিরাপত্তার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। রাস্তায় ঘুরাফেরা করবেন না। ঘরের ভেতর পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকুন। আমি বিশ্বাস করি আপনারা আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন। আপনাদের সহযোগীতায় আমরা এই সঙ্কট একদিন কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।


