জামালপুর বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামের বিপ্লব মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দুবাই থেকে দেশে ফেরার ২৫ দিনপর মারা যায়। শুক্রবার দুপুরে চিকিৎসা সংক্রান্ত নানা কাগজপত্র যাছাই করে স্থানীয় প্রশাসন লাশ দাফনের অনুমতি দিয়েছে।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪০) ২৫ দিন পূর্বে দুবাই থেকে নিজ বাড়ীতে আসেন। তিনি অসুস্থ্য হয়ে পড়লে ২৭ মার্চ স্থানীয় প্রশাসনের নির্দেশে তার দেহে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। চিকিৎকরা তার দেহে করোনা ভাইরাস নেই বলে মতামত দেন। পরে তাকে নামাপাড়াস্থ্য নিজ বাড়িতে আনা হয়। হাসাতাল থেকে বাসায় ফেরার ৭ দিন পর শুক্রবার দুপুরে বিপ্লব মিয়া মারা যায়। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার ও উপজেলা স্বাস্থ্য ওপ.প কর্মকর্তা,প্রতাপ নন্দীর নেতৃত্বে একটি টিম বিপ্লব মিয়ার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যাছাই করে লাশ দাফনের অনুমতি দেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, বিপ্লবের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাছাই করে জানা যায়, বিপ্লব মাত্রাতিরিক্ত ডায়বেটিস, হাপাঁনি ও হার্টের রোগি ছিলেন। তার দেহে করোনাভাইরাস ছিলোনা। হৃদ রোগে আক্রান্ত হয়ে বিপ্লব মারা গেছে।
বকশীগঞ্জে দুবাই থেকে ফেরার ২৫ দিন পর ১ জনের মৃত্যু


