25.3 C
Munich
Saturday, June 20, 2026

রাজিবপুরে রাতের আধারে ক্ষেতের গম লুট

Must read

রাজিবপুর( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর ক্ষেত থেকে পাকা গম লুট করে নেয়ার ঘটনা ঘটেছে।২৯ মার্চ রবিবার ভোর রাতের দিকে উপজেলার কাছারিপাড়া নামক এলাকার ২১% জমির পাকা গম কেটে নেয় দুস্কৃতিকারীরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন তৎপরতা চালায় নি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক মুকুল মিয়া।

রাজিবপুর বাজার পাড়ার বাসিন্দা মুকুল হোসেন অভিযোগ করেন কাচারী পাড়া গ্রামের নুতু ও মনোয়ারা বেগমের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আমাদের সন্দেহ ওই নুতু ও মনোয়ারা বেগমের ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে রাতের অন্ধকারে আমাদের বক দখলীয় জমির টাকা কেটে নিয়েছে, পুলিশ যদি ওই নতু ও মনোয়ারার বাড়িতে অভিযান চালায় তাহলে ক্ষেত থেকে নেয়া গম উদ্ধার করতে পারবে। আমরা সব ধরনের তথ্য উপাদ্য সরবরাহ করলেও পুলিশ প্রশাসন ওভাবে কোন তৎপরতা চালাচ্ছে না। রাতের আধারে কেটে নেয়া বিষয় মনোয়ারা বেগমের সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন রাতের আধারে ঘুম কাঁদবো কেনো সকাল সাতটায় গম কেটে নিয়েছে।
এব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোরশেদ তালুকদার জানান অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে আমাদের তৎপরতা শুরু করা হয়েছে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article