রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি।। জুয়া খেলা নিষেধ করা কে কেন্দ্র করে জুয়ারুদের হামলায় মারাত্মক আহত হয়েছেন চারজন, আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে, ঘটনাটি ঘটেছে। গত শনিবার বিকাল ৩ ঘটিকায় রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ের, সাজাই সরকারপাড়া গ্রামে প্রত্যক্ষদর্শীও অভিযোগ কারীদের কাছ থেকে জানা গেছে ঘটনার দিন বিকেল তিনটার দিকে, সাজাই সরকার পাড়ার ফরিদুলের বাড়িতে বেশ কয়েকদিন ধরে একদল জুয়ারু জুয়া খেলতে বসে, এ সময় পার্শ্ববর্তী বাড়ির হারুনের ছেলে মনজুরুল(৪০) এবং নাসির উদ্দিন(৩৪) খেলতে নিষেধ করে এতে ক্ষিপ্ত হয়ে ফরিদুল সহ একই গ্রামের সাইফুল ইসলাম, সাজেদুল, গোলা, আব্দুল গণি, হাসিনা, সুখী, হনুফা সহ বেশ কয়েকজন দেশী ও অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হন মনজুরুল, এমদাদুল নাসিরুদ্দিন ও পলাশ আলী, পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ব্যাপারে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক আব্দুল কুদ্দুস জানান আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ও জানা যায় ফরিদুল মাদক ব্যবসার সাথে জড়িত।
রাজিবপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায়, হামলায় আহত ৪


