মাসুদ উল হাসান ॥ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ,এসইউপি এর নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ্য রৌমারী উপজেলার আওতাধীন হিজলামারী বিওপি’র অভিযানে ৭০২ পিস ইয়াবাসহ আটক হয়েছে রাশেদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান চালায় হিজলামারী বিওপি’র টহল দল।
জানাগেছে রোববার দুপুরে হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল সীমান্ত পিলার ১০৬৬/৩-এস হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাজারটিলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আটক রাশেদুল ইসলাম রৌমারী উপজেলার পাটাধোয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৭০২ পিছ ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন, বাংলাদেশী নগদ ১১৫/- টাকা এবং ০১টি ইজি বাইক উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৩,৩১,৭১৫/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি ও উদ্ধারকৃত মালামালসহ তাকে রৌমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


