20.6 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Must read

মতিন রহমান॥ জামালপুর বকশীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসমাগম নিষিদ্ধ থাকায় বকশীগঞ্জে দরিদ্র ও নিম্ন আয়ারে প্রান্তিক মানুষের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।

রোববার বিকালে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বিতরন কর্মসূচী উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ।।

প্রাথমিক ভাবে নিম্ন আয়ের হোটেল শ্রমিক,রিক্সা চালক,ভ্যান চালকসহ খেটে খাওয়া এক হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারিভাবে বরাদ্ধকৃত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও একটি সাবান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article