26.4 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জ পৌরসভার করোনা ভাইরাস রোধে নানা উদ্যোগ গ্রহন

Must read

জামালপুর বকশীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসের বিস্তার রোধে ও জনগনকে এই ভাইরাস থেকে নিরাপদ রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর।

বকশীগঞ্জ পৌর কাচাঁবাজার ,উপজেলা পরিষদ, থানা,হাসপাতাল সহ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থানে ও সড়কে জীবাণুনাশক পানি ছড়ানো হচ্ছে ও যেসব এলাকায় গাড়ী ঢুকছেনা সেসব এলাকায় হাত স্প্রে মাধ্যেমে জীবাণুনাশক ছড়াচ্ছেন একদল কর্মী। জনসাধারনের জন্য পৌর এলাকার প্রতিটি মোড়ে হাত ধোয়ার স্বাস্থ্যসম্মত ব্যবস্থা করা হয়েছে, মাইকিং ও মাস্ক বিতরন চলছে, অসহায় দরিদ্র ও দিন মজুরদের তালিকা করা হচ্ছে।  এই ধরনের উদ্যোগ নেওয়ায় সচেতন মহলের পক্ষ থেকে মেয়র কে সাধুবাদ জানানো হয়েছে।

পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর বলেন, পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি এবং অন্যান্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে সরকারী নির্দেশনা মেনে চলুন। কেউ নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে যাবেন না। আপনারা কেউ ভয় পাবেননা সচেতনাই এর প্রতিরোধ।  পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article