মতিন রহমান।। “করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতঙ্ক না ছড়িয়ে নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক থাকার পরামর্শ দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বকশীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগরের উদ্দ্যেগে আজ সোমবার থেকে পৌর শহরের দক্ষিন বাজার,কাচা বাজার,মধ্য বাজার,উওর বাজার,উপজেলা মোড়, মালিবাগ মোড়, পুরাতন বাসষ্ট্যান্ড মোড়সহ বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে, স্থানীয় দোকানদার, যানবাহন চালক, যাত্রী এবং বিভিন্ন শেণীপেশার মানুষের মাঝে বিনামূল্যে ৫০০ মাক্স ও সচেতনতামূলক তথ্যাবলির লিফলেট বিতরণ করেছেন।
এ সময়ে মেয়র প্রতিবেদককে জানান, সাধারণ মানুষদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আতঙ্কিত না হয়ে এর ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়মনীতি মেনে চলাসহ সচেতন হওয়ার পরামর্শ দেন সাধারণ মানুষদের।
পৌরসভা সুত্রে জানা গেছে, মাস্ক বিতরন ছাড়াও করোনা প্রতিরোধে পৌরসভার অভ্যান্তরে বসবাসকারী প্রবাসীদের সনাক্ত করে ১০ জন প্রবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।পৌরসভা কার্যালয়সহ পৌর এলাকার ৪ টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রাম ভর্তি পানি ও হ্যান্ড ওয়াশ রাখা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার অভ্যান্তরে মাইকিং করার পাশাপাশি সচেতনতামুলক লিফলেট বিতরন কার্যাক্রমও অব্যহত রয়েছে।
বকশীগঞ্জে পৌর মেয়রের মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ


