রাইসুল ইসলাম ফুল।। কুড়িগ্রামের রাজিবপুরে ৫৯০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা ১২ টার দিকে রাজিবপুরের সুইজ গেট এলাকা থেকে রুপচান, আলমগীর ও জুবাইদুল ইসলাম নামের তিন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার এর দিক নির্দেশনায় এস আই নাজমুল হক এর নেতৃত্বে ৫ সদস্যের পুলিশের একটি দল রৌমারী টু ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে ইয়াবা বহনকারী একটি অটো রিক্সা থেকে তাদেরকে আটক করে । পরে অটো রিক্সা তল্লাসি চালিয়ে ৫৯০ পিস ইয়াবা জব্দ করে। মাদক ব্যবসায়ী রুপচান রৌমারী থানার নওদা পাড়া বামনেরচর গ্রামের আব্দুল হক এর পুত্র, অপর দুইজন হল রৌমারী থানার বানচারচর গ্রামের আঃ আজিজের পুত্র আলমগীর হোসেন, গোলাবাড়ি গ্রামের আঃ জলিরের পুত্র জুবাইদুল ইসলাম, তাদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
|
রাজিবপুরে ৫৯০ পিস ইয়াবাসহ ৩ জন আটক


