20.8 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে সাবান-মাস্ক-লিফলেট বিতরন

Must read

মতিন রহমান।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধকল্পে বকশীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে সচেতনামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিচ্ছন্ন থাকার উপকরণ সাবান-মাস্ক-লিফলেট বিনামূল্যে বিতরন করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরশহরের দক্ষিন বাজার,মধ্যবাজার,বাসস্ট্যান্ড এলাকায় রিক্সা চালক,ভ্যান চালক,অটো চালকসহ রাস্তার পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের মাঝে এসব মাস্ক ও সাবান বিতরন করা হয়। এ সময় করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেটও বিতরন করা হয়। বকশীগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি যৌথ উদ্যোগে এসব বিতরন করেন।

এসময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সাংবাদিক মাসুদ উল হাসান,মতিন রহমান,এ.কে এম নুর আলম নয়ন,এম এ ছালাম মাহমুদ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি বলেন,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছেন। সরকারের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। এছাড়া বকশীগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবক নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে দ্বায়বদ্ধ। আমি সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কার্যক্রমটি তারই অংশ। মূলত যাদের পক্ষে সাবান ও মাস্ক কেনা কষ্টকর তাদের জন্যই আমার এই উদ্যোগ। ভবিষ্যতেও আমার এই কার্যক্রম অব্যহত থাকবে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article