সুমন ভৌমিকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ ব্যাপক কর্মসূচি পালন করে। মুজিব বর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও প্রীতিভোজ।
১৭ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্ম বার্ষিকীতে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুলিশ লাইন্সে ‘চেতনা অম্লানে’ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম-সেবা), অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)। এসময় রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
দুপুরে পুলিশ লাইন্স-এ হল রুমে বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে কেক কাটা অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএইচএম লোকমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুঁঞা, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন ছাড়াও কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবি ওসি শাহ মোঃ কামাল আকন্দ, ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।


