13 C
Munich
Tuesday, June 16, 2026

ইতিহাস সৃষ্টিকারী মহানায়ক জাতির পিতা-বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে কানিজ আহমার

Must read

সুমন ভৌমিকঃ “মানুষকে ভালোবাসলে-মানুষও ভালোবাসে”। বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি। তাঁর শততম জন্মবার্ষিকীতে সেই ভালোবাসাকেই সামনে রাখলেন পুনাক ময়মনসিংহ। দৃষ্টান্ত রাখলেন মানুষকে ভালোবাসার। যাতে শত প্রতিবন্ধী শিশু-কিশোরের মুখে ফুটেছিল হাসি। আর ভালোবাসার জবাবে এক প্রতিবন্ধী তার আঁকা একটি ছবি উপহার দিলেন পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমারকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনে পুনাক ময়মনসিংহ এর আয়োজনটি ছিল স্বকীয়তায়পূর্ণ, ব্যতিক্রমী। প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করে পুনাক।

১৭ মার্চ বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে যাত্রা শুরু করলো মুজিব শতবর্ষ। দিনটি জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে পুনাক বেছে নেয় প্রতিবন্ধী শিশু-কিশোরদের। তাদের জন্য দিবসটির তাৎপর্য ও আনন্দ ছড়িয়ে দিতে পুলিশ লাইন্স মাঠে বিশেষ আয়োজনটি করে পুনাক। যেখানে লার্স ময়মনসিংহ কমিউনিটির শিশুরা অংশ নেয়। সাথে ছিলেন লার্স এর মিস নাওমি।

অনুষ্ঠানটির ব্যানারে ‘থিম’ হিসাবে লেখা ছিল বঙ্গবন্ধুর সেই বিখ্যাত উক্তি ‘মানুষকে ভালোবাসলে-মানুষও ভালোবাসে’। যে কথা বঙ্গবন্ধু লিখে গেছেন তার অসমাপ্ত আত্মজীবনীতে।

পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমার প্রতিবন্ধী শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। আদর করেন। চকলেট দেন। নিজ হাতে খাবার পরিবেশন করেন। অন্যদিকে তিনি নিজেও শিশুদের ভালবাসায় সিক্ত হন। একটি অন্য রকম সময় কাটলো মুজিব বর্ষের প্রথম দিন।

এসময় ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম-সেবা) পুনাক সভানেত্রীর সাথে ছিলেন। ছিলেন তাদের সন্তানও। ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার আল আমিন (সদর সার্কেল), মোরর্শেদা বেগম, ফাল্গুনী নন্দী, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম (পিপিএম), ওসি ডিবি শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার), ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ পুলিশ কর্মকর্তাবৃন্দের সহধর্মিণী, নারী পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।

পুনাক সভানেত্রী কানিজ আহমার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুজিব শতবর্ষে পুনাকের পক্ষে বাংলাদেশের স্থপতি, ইতিহাস সৃষ্টিকারী মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধুর আদর্শ-মানুষের কল্যাণের চেতনাকে আমরা এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করছি।

বিপুল উৎসাহ-উদ্দীপনা-প্রাণচাঞ্চল্যে পুনাকের মুজিব বর্ষ কর্মসূচিতে কেক কাটা হয়। এছাড়াও সকালে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘চেতনায় অম্লানে’ মিসেস কানিজা আহমার এর নেতৃত্বে পুনাক সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article