জামালপুরের বকশীগঞ্জ ঐতিহ্যবাহী খয়ের উদ্দিন ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ফাযিল (বি.এ) শ্রেণির ক্লাস উদ্বোধন আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মাঠে বি.এ শ্রেণির ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
খয়ের উদ্দিন মাদরাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্ত্যব রাখেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আ ‘লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বিজয়, শিল্প ও বণিক সমিতির সভাপতি ও অত্র মাদরাসার এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মানিক সওদাগর,বকশীগঞ্জ সরকারি কে,ইউ কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম আব্দুল্লাহ ও মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী, এসময় আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ,উপজেলা আওয়ামী’লীগের সহ -সভাপতি নুরুল আমিন ফুরকান, সমাজ সেবক হামিদুর রহমান, যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম তারা প্রমূখ।


