সাবেক তথ্যমন্ত্রী,পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন ধানুয়া কামালপুর স্থল বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানি কারক সমিতির ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থল বন্দরসহ বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার,পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর,সহকারী কমিশনার ভূমি স্নিগ্ধা দাস, ওসি শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, বিশিষ্ট ব্যবসায়ী তাওফিক হোসেন খিজির,গোলাম কিবরিয়া মুকুল প্রমুখ।


