“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুর বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ৮ মার্চ রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট, স্বপ্ন প্রকল্পের জেলা ব্যাবস্থাপক মাহমুদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আশিকুর রহমান, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী ও জহুরা বেগম।
এ সময় উপজেলা পরিষদের সরকারি দপ্তরের কর্মকতা কর্মচারী ও স্কুল,কলেজের শিক্ষক,শিক্ষিকা,ছাত্র,ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তারা নারীদেরকে সার্বিক সহযোগীতা করার জন্য এবং তাদের অধিকার তারা যেন সম্পূর্নরূপে পায় সে বিষয়ে সভায় আলোচনা করেন।
উক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং কর্মচারীগণ সার্বিক সহযোগীতা করেন।


