18.1 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে ২টি অবিস্ফোরিত মর্টারসেল উদ্ধার

Must read

জামালপুর বকশীগঞ্জে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের পরিত্যাক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত  মোটরসেল উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুর্যনগর এলাকা থেকে এসব মোটরসেল উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিব  জানান, সুর্যনগর এলাকায় আব্দুল্লাহ বাকী মাষ্টারের বাড়ী কাছে একটি গাছের নিচে মোটরসেল দুটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের জুরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেয় ওই এলাকার মানুষ। পরে তথ্যনুযায়ী পুলিশ মাটি খুড়ে মোটরসেল দুটো উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহিম  জানান, উদ্ধারকৃত মোটরসেল দুটি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত অবিস্ফোরিত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে ধারনা করাা হচ্ছে। বিগত বন্যায় মাটি ধুয়ে যাওয়ায় মোটরসেল ২টি দেখতে পায় স্থানীয়রা।

বকশীগঞ্জ থানা হেফাজতে শেল দুটি রাখা হয়েছে, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article