মতিন রহমান।। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ জাহিদুল আরেফিন এর বদলী আদেশ হয়েছে। রবিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে বদলী আদেশ জারি করে সংশ্লিষ্ট অধিদপ্তর।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে হয়ে ওঠেন গরিবের ডাক্তার। সরকারি হাসপাতালের ডিউটির পরও রাত-বিরাতে রোগীর স্বজনদের ডাকে তিনি ছুটে যেতেন হাসপাতালে। বেসরকারি ক্লিনিকে গরিব-অসহায় রোগীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতেন তিনি।
মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় মানুষের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ডাঃ জাহিদুল আরেফিন বলেন, এই সংবর্ধনা আর ভালোবাসা আমার ডাক্তারি জীবনের সর্বোচ্চ অর্জন। আমার অনেক সহকর্মী আছেন, তারা এমন সংবর্ধনা পেয়েছেন কি-না আমি জানি না। এটি আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর বকশীগঞ্জ কে আমি আমার নিজের বাসভূমি মনে করি, এখানকার মানুষের সাথে আমার যে আত্মার সম্পর্ক রয়েছে সেটি কখনও ছিন্ন হবে না।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ডাঃ শারমিন সুলতানা, ডাঃ শারমিন মান্নান, ডাঃ ওয়ালী উল্ল্যাহ মোল্লা, ডাঃ নাজিম শাহরিয়ার, ডাঃ রাকিব হাসান, ডাঃ শারমিন রশিদ তিথী, ডাঃ তাহনিয়া বিনতে নাসির সহ হাসপাতালের প্রধান সহকারী মোঃ মেহেদী হাসান,পরিসংখ্যানবিদ মোঃ আব্বাস আলী, স্যানেটারী ইনসপেক্টর মোস্তফা কামাল টিটন সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ডাঃ মোঃ জাহিদুল আরেফিন কে সংবর্ধনা ক্রেস্ট ও সহকর্মীরা বিভিন্ন উপহার দেন অতিথিরা। আগামী কাল বুধবার ডাঃ মোঃ জাহিদুল আরেফিন তার নতুন কর্মস্থল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করার কথা রয়েছ ।


