Thursday, August 6, 2026

দুস্কৃতিকারীদের পার পাওয়ার সুযোগ নেই-আইজিপি

Must read

সুমন ভৌমিকঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম-বার) বলেছেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ অবদান রেখেছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বিধান ও সমাজকে বাসযোগ্য করতে পুলিশ-গোয়েন্দারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

আইজিপি বলেন, বিভিন্ন স্থানে জঙ্গি সদস্য ধরা পড়েছে, দুস্কৃতিকারীদের পার পাওয়ার সুযোগ নেই। অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান চলছে।

পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। এক প্রশ্নের উত্তরে আইজিপি আশা প্রকাশ করে বলেন, অচিরেই ময়মনসিংহে মেট্রোপলিটন পুলিশ যাত্রা শুরু করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নত পুলিশ দেখতে চান। সে লক্ষে কাজ চলছে। শুধু ঢাকা ভিত্তিক নয়, বিভাগীয় পর্যায়ও পুলিশের উপস্থিতি ও সক্ষমতাকে সরকার ছড়িয়ে দিতে চায়। চট্টগ্রাম ও রাজশাহীতে ইতোমধ্যে যা সম্পন্ন হয়েছে। বিভাগীয় পর্যায়ে সোয়াট, কাউন্টার টেররিজম, সাইবার ক্রাইম দমন ইউনিট হবে।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে “চেতনায় অম্লানে” পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগ্রামী জীবন লেখনির মাধ্যমে তুলে ধরা প্রতিকৃতি ও মহান মুক্তিযুদ্ধে ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় নিহত বীর পুলিশ সদস্যদের স্মৃতিফলক “চেতনায় অম্লান”।

গত পরশু ২৬ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশে যোগদান শেষে আইজিপি ময়মনসিংহে আগমন করেন এবং রাত্রি যাপন শেষে ২৭ ফেব্রুয়ারি সকালে “চেতনায় অম্লানে” শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম-সেবা), ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর যুগ্ম কমিশনার (ক্রাইম) শাহ আবিদ হোসেন (বিপিএমএম-বার), ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হুমায়ুন কবির (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।

এছাড়াও ময়মনসিংহ পুলিশের বিভিন্ন ইউনিট, ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article