18 C
Munich
Monday, May 25, 2026

ইসলামপুরে উপ-নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দ যুবলীগ নেতা সাইদুর

Must read

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় যুবলীগ নেতা সাইদুর রহমানকে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে দলীয় মনোনয়নের বিয়ষে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠক বসার কথা রয়েছে।

জানা গেয়ে, মনোনয়ন পেতে ইতোমধ্যে ধানমন্ডিস্থ কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেছেন ৩ জন। তাদের মধ্যে নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাধারণ ভোটাদের মাঝে আলোচনায় তুঙ্গে রয়েছেন। এছাড়া দলীয় ভোটাদের মাঝে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে জানা গেছে।

সরেজমিনে গেলে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সাথে চেয়ারম্যান পদে প্রার্থী সাইদুর রহমানের পরিবারের ইতিহাস সুদীর্ঘ। প্রতিটা জাতীয় সংসদ নির্বাচনে তরুণ যুবনেতা ডিগ্রিধারী সাইদুর রহমান তথা তার পরিবারের লোকজনের ভূমিকা অবিস্মরণীয়।
স্থানীয় আ’লীগের অনেকেই জানান, আ’লীগের রাজনীতি করার দায়ে তার পরিবার হেনেস্তাও কম হননি। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময়ে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজারে যুবদল নেতা জাহিদ হত্যা মামলার মিথ্যা অভিযোগের শিকার হতে হয়েছে সাইদুর রহমানের পরিবারকে।
ওই মামলায় সাইদুর রহমানের বাবা ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন নেতা আব্দুল খালেক মাষ্টার, বড় ভাই শফি, চাচা আব্দুল হাই শেখ, জেঠা আব্দুল করিম শেখ, আব্দুল করিম শেখের ছেলে মামুনুর রশিদ ঘুনু মিয়া, জেঠাত ভাই আবুল কায়েস মজনু রাজনৈতিক প্রতিহিংসায় আসামি হন।
এছাড়া মামলায় সাইদুরের আত্মীয় স্বজনদের অনেককেই আসামী করে ব্যাপক নির্যাতন-হয়রানির শিকার হন। সাইদুরের বাবা ২০০৫ সালে হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ ত্রি-বার্ষীক সম্মেলন চলাকালীনে হার্র্টস্ট্রোকে মৃত্যুবরণ করেন।

সাইদুর ২০০৬ থেকে (১/১১) এবং পরবর্তী ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে বিএনপি জোটের জ্বালাও পোড়াও আন্দোলনকে তখনকার ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে প্রতিহত করতে সক্ষম হন তিনি।
২০১৮ সালে সাইদুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দায়িত্বর পেয়ে তার নেতৃত্বে প্রথমবারের মতো ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্বে ইতোমধ্যে এলাকায় যুবলীগের পক্ষে ২০০০ ফলজ, বনজ গাছ লাগানো হয়েছে।
সাইদুর রহমান একজন শিক্ষানুরাগী। তিনি সোনামুখী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের সর্বস্তরের অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মোলা মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন গত ১৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ভোটগ্রহণ করা হবে আগামী ২৯ মার্চ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article