স্টাফ রিপোর্টার,গাজীপুর : গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা হতে ডিবি পুলিশ পরিচয়দানকারী হোসেন আল মামুন ওরফে রাশেল (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার তাকে আটক করা হয়। পুলিশ জানায়,প্রতারক রাশেল কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং স্টেট এলাকার আলতাব হোসেনের ছেলে। তবে সে বর্তমানে উত্তরার ছয় নম্বরে থাকে। বুধবার সে টঙ্গী মধ্য আরিচপুরে এক ঔষুধের দোকানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবী করে। এ সময় ফার্মেসী মালিকের সন্দেহ হলে চিৎকার চেচামেচি শুরু করে। পরে স্থানীয় জনগন ওই প্রতারককে আটক করে টঙ্গী পূর্ব থানায় খবর দেয়। পরে থানার এসআই আবুল কাশেমর নেতৃত্বে পুলিশের একটি টিম ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


