জামালপুর বকশীগঞ্জে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ হযরত আলী, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম(বাবু) প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুল আরেফিন,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম লিচু,নিলখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ ছাওার সহ সকল উপজেলা কর্মকতাগণ উপস্থিত ছিলেন।


