সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশনায় ৯ ফেব্রুযারি রবিবার রাত ৭টা ৫ মিনিটে এসআই সাইদুজ্জামান সংগীয় ফোর্স ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় কোতোয়ালী থানাধীন ভাটিকাশর বড়বাড়ী’র মামুনুর রহমান স্বপন-এর বাড়ীর সামনে থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী মোঃ নয়ন বাশার (৪০), আজাদ রহমান (২৫)-কে গ্রেফতার করে।
১০ ফেব্রুযারি সোমবার সকাল ১০ টা ২০ মিনিটে এসআই আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন দিগারকান্দা কবরস্থান রোডে অবস্থিত মিলন ভ্যারাইটিজ ষ্টোর-এর সামনের রাস্তা থেকে ৩০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল আহম্মদ মিলন (৩২) মোঃ রফিকুল আলম রফিক (৪৪)-কে গ্রেফতার করে।
অপরদিকে জেলা গোয়েন্দা সংস্থা’র পরিদর্শক (তদন্ত ওসি) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এসআই মনিরুজ্জামান সংগীয় ফোর্স ১০ ফেব্রুযারি সোমবার রাত ১০ টা ৪০ মিনিটে ফুলপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলপুর উপজেলা সার্ভার স্টেশন-এর কাছে শামসুদ্দিন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী মো: সুমন মিয়া (২৫), মো: আলমগীর হোসেন (২৯), মো: শাহাআলী (২৮)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


