সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা’র নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ময়মনসিংহে যোগদানের পর জেলার আইন-শৃঙ্খলা আরো উন্নতি স্বাধিত হয়েছে। ৮ ফ্রেবুয়ারি শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ের পাশে মিডিয়া সেন্টারে জানুয়ারি/২০২০ মাসের জেলা পুলিশের সাফল্যগুলো “মিড দ্যা প্রেস” অনষ্ঠানে উল্লেখ করেন। তিনি গত এক মাসে ব্যাপক সফলতা দেখিয়েছেন। জেলায় মাদক উদ্ধার বা মাদকসেবী অথবা মাদক গডফাদার কেউ রেহাই পাচ্ছেনা নব্য পুলিশ সুপার এর বিচক্ষণতা ও দূরদর্শিতায়। সাফল্যগুলো আলোচনায় প্রস্ফুটিত হচ্ছে। যেমন, মুক্তাগাছা থানার গনধর্ষণ মামলার সাফল্য। তিনি ধর্ষণ মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেয়ার পর ডিবি পুলিশ তদন্ত করে জড়িত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। ৩ জন আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
৯ম শ্রেণীর স্কুলছাত্র হত্যা মামলার রহস্য উদঘাটন করে জেলা পুলিশ এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি সহ ৩ জনকে গ্রেফতার করে। এছাড়া দুইটি অভিযানে চোরাই মটর সাইকেল এবং ক্যামেরা উদ্ধার হয়। চোরাই মোটর সাইকেল সহ ১ চোরকে গ্রেফতার করে এবং ক্যামেরা সহ ২ জন চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় চুরির দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গত জানুয়ারি মাসে সাফল্যের শীর্ষে রয়েছে, কোতোয়ালী থানার খাগডহর ঘুন্টি এলাকায় চাঞ্চল্যকর লোমহর্ষক জোড়া খুন। জেলা পুলিশ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে কিশোরগঞ্জ থেকে খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামী হত্যাকান্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
অপরদিকে জেলা ডিবি পুলিশ ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মূল হোতা গ্রেফতার করতে সক্ষম হয়।
নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জেলায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন। সেই ঘোষনা’র ফলশ্রুতিতে গত জানুয়ারি মাসে ৪৯২ গ্রাম হেরোইন, ৭২০২ পিস ইয়াবা, ২১ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ২০৩ লিটার দেশি মদ, ১০৪ পিস ইনজেকশন, ২৫ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭,৩০,৪,৬৭৫ টাকা। মাদক উদ্ধারের সময় ৩৫৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় ও ২৬৩ টি মাদক মামলা রুজু হয়। এছাড়াও চলতি মাসে ৩ রাউন্ড গুলি সহ উদ্ধার হয় ২টি অস্ত্র।
জানুয়ারি মাসে নিয়মিত মামলা রুজু ৫৮৯ টি। এসব মামলায় গ্রেফতার হয় ১১৮৪ জন ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার হয় ১৮৪৭ জন।
জেলা পুলিশ এর মিডিয়া সেন্টারে জেলা পুলিশ আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন, মাদক ও সন্ত্রাসের সাথে কোন গডফাদার বা যারাই এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, জেলা ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলা’র মধ্যে আনা হবে। মানুষের সচেতনতার অভাবে অনুমতি ছাড়া গভীর রাতে বিকট শব্দে আতসবাজী ফোঁটানো হচ্ছে। জেলা পুলিশ ময়মনসিংহে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোত্ত চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আমি ময়মনসিংহবাসীর মাঝে নিরাপত্তা বিষয়ে সস্থি আনতে চাই।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদন্নোতি প্রাপ্ত) হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমীন, ওসি কোতোয়ালী মাহমুদুল ইসলাম, ওসি ডিবি শাহ মোঃ কামাল আকন্দ সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


