জামালপুর বকশীগঞ্জে শিল্পপতি মাহমুদুল হক বাবুল চিশতীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ হতে শুরু হয়ে বকশীগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার। তিনি দীর্ঘ দিন যাবৎ বাবুল চিশতি কে রাজাকার ও দূর্নীতিবাজ দাবী করে তার শাস্তির জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন।
প্রসঙ্গত, সর্বশের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত রাজাকারের তালিকায় তার নাম রয়েছে। ফার্মাস ব্যাংক কেলেংকারীতে বাবুল চিশতি ও তার ছেলে রাশেদ চিশতি এবং বাবুল চিশতির শ্যালক কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামাল এখন জেল হাজতে রয়েছে।


